চন্দ্রকোনায় উদ্ধার ৬ কেজি ওজনের চন্দ্রবোড়া সাপ - The News Lion

চন্দ্রকোনায় উদ্ধার ৬ কেজি ওজনের চন্দ্রবোড়া সাপ




দি নিউজ লায়ন ;   পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ,ঘাটাল ও চন্দ্রকোনা টাউন থানা এলাকায় বিষাক্ত সাপের উৎপাত শুরু হয়েছে। ইতিমধ্যে বনদপ্তর এর পক্ষ থেকে লোকালয় থেকে শতাধিক বিষাক্ত সাপ উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সাপের কামড়ে কয়েক জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনো কয়েকজন সাপের কামড়ে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শুক্রবার সকালে নিজের চাষের জমিতে কাজ করতে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর গ্রামের শশাঙ্ক বেরা বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হয়। প্রায় ৫০ বছর বয়সী  ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে তার বাড়ির লোকেরা দাসপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। তার অবস্থা সঙ্কটজনক। অপরদিকে শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত চন্দ্রকোনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ইলামবাজার এলাকায় এক ব্যক্তির বাড়িতে বিশাল আকারের একটি চন্দ্রবোড়া সাপ দেখতে পায় তার পরিবারের লোকেরা। 


বিষয়টি বনদপ্তর কে জানানো হয়। খবর পেয়ে বনদপ্তর এর ধামকুড়া বিট অফিস থেকে বন দফতরের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় চন্দ্রবোড়া সাপ টিকে  বাড়ির ভিতর থেকে উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার হওয়া সাপটি প্রায় ৬ কেজির বেশি ওজন হবে বলে বন দফতরের এক কর্মী জানায়।সাপ টির শারীরিক পরীক্ষা করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়। তবে যেভাবে সাপের উপদ্রব শুরু হয়েছে তাতে ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনা টাউন থানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.