গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে আহত হলেন তিনজন
দি নিউজ লায়ন ; গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে আহত হলেন তিনজন। এঁদের মধ্যে একজনের আঘাত গুরতর। তাকে আহত অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় জামতলা গ্রামীণ হাসপাতালে। পরে সেখান থেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার কুলতলির জালাবেড়িয়ায়। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,কালীপুজো উপলক্ষ্যে জালাবেড়িয়া এলাকায় কয়েকদিন ধরে মেলা চলছিল। সেখানেই বেলুন বিক্রি করছিল জালাবেড়িয়ার বাসিন্দা বাবা কালিপদ কয়াল,ছেলে দেবপ্রসাদ কয়াল। বেলুনে গ্যাস ভরার সময় আচমকা সিলিন্ডার ফেটে যায়। আহত হয় বাবা,ছেলে সহ মেলায় আসা এক ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Post a Comment