নিউ নর্মালে অন্তরঙ্গ থিয়েটারের আয়োজন আসানসোলে
দি নিউজ লায়ন ; টানা আটমাস ধরে মঞ্চের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। তবু অনুশীলন বন্ধ হয়নি। কিন্তু মঞ্চের ওই আলো, মেকআপ, কালো কালো মাথাদের রিয়াকশন সব কিছু থেকে দূরে থেকে দমবন্ধ হয়ে আসছিল থিয়েটার শিল্পীদের। আর সেখান থেকে নিউ নর্মাল যুগে ফের থিয়েটারে ফিরল আসানসোল। কার্যত এভাবে থিয়েটার উত্সব করা যা, সেটা দেখিয়েই দিল আসানসোল।
বলা চলে করোনা পরিস্থিতি কোভিড প্রোটোকল মেনে এক অনন্য নাট্য উত্সব উপহার দিল আসানসোল চর্যাপদ। দুদিনে মোট ৯ টি নাটকে জমে উঠল সন্ধ্যা। আসানসোল চেলিডাঙা স্কুলে অনাড়ম্বর এই আয়োজন অনেক বেশী আন্তরিক ছিল। তাই তো নাম দেওয়া হয়েছিল অন্তরঙ্গ নাট্য উত্সব। আর এই অন্তরঙ্গ মেলবন্ধনে মিলে গেলেন নাট্যশিল্পী ও দর্শকরা। এই সেতু বন্ধন এই কয়লা-লোহার শিল্পশহরকে অক্সিজেন দিয়ে গেল বৈকি।
গত দুদিন ধরে আসানসোলের চেলিডাঙা স্কুলে নাট্য উত্সবের আয়োজন করেছিল চর্যাপদ নামে একটি নাট্য সংস্থা। কোনও মঞ্চ ছিল না। কার্যত পথ নাটকের ফর্মে এই নাট্য উত্সব অনুষ্ঠিত হয়। মোট নয়টি দল অংশ নেয়। সীমিত দর্শকাসনে মাস্ক ছিল বাধ্যবাধকতা মূলক। পাশপাশি নাটক দেখতে আসা দর্শকদের স্যানিটাইজার দেওয়া হয় হাতে।
আয়োজক সংস্থার পক্ষ থেকে রুদ্রপ্রসাদ চক্রবর্তী জানালেন, দীর্ঘদিন পর আবার মঞ্চে ফেরা। খুব ভালো লাগছে। দর্শকদেরও দারুন রিয়াকশন পেয়েছি আমরা। আগামী দিনে এভাবেই ছোট ছোট নাট্য উত্সবের মাধ্যমে শিল্পাঞ্চলের নাট্য সংস্কৃতিকে আমরা বাঁচিয়ে রাখব।

Post a Comment