সোনারপুরের বৈকন্ঠপুর সাধারন সন্মেনলনীর জগদ্ধাত্রী পুজোও দেখার মতো - The News Lion

সোনারপুরের বৈকন্ঠপুর সাধারন সন্মেনলনীর জগদ্ধাত্রী পুজোও দেখার মতো




দি নিউজ লায়ন ;    জগদ্ধাত্রী পুজো বলতে সকলেই চন্দনগর বা কৃষ্ণনগরের নাম জানেন। তবে দ ২৪ পরগনার সোনারপুরের বৈকন্ঠপুর সাধারন সন্মেনলনীর জগদ্ধাত্রী পুজোও দেখার মতো। গত দুবছর ধরে মায়ের পুজোয় অন্নকূট হচ্ছে। সোমবার পুজোর নবমীর দিন বহু পুরানো এবং ঐতিহ্যবাহী এই পুজোয় জগদ্ধাত্রী মাকে দেওয়া হল অন্নকূট। সুদূর রাজস্থান থেকে নিয়ে আসা শ্বেত পাথরের মূর্তির সামনে সাজানো হল ৬০১ পদ দিয়ে আন্নকূট। 


এই অন্নকূটে মাকে দেওয়া হয়েছে ১৩৫ রকমের মিষ্টি, ১৫৭ রকমের বিভিন্ন পদের রান্না, ১১৭ রকমের বিভিন্ন সাজের জিনিষ, ৪৮ রকমের সব্জী, ৩৩ রকমের ফল, ১৮০ রকমের চিপস, বাদাম সহ বিভিন্ন স্ন্যাক্স , দুটি বেনারসি সমেত ১২০ টি শাড়ি, যা পরে দান করে দেওয়া হবে গরিব মানুষের মধ্যে। ১৫ রকমের আচার, ১০ রকমের চাটনি, ১৭ রকমের শাক ভাজা ছাড়াও বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয়। 


মায়ের এই অন্নকূট দেখতে দূর দুরান্ত থেকে মানুষ আসেন এই বৈকন্ঠপুরে মায়ের মন্দিরে। করোনার কারনে এমনিতেই এই পুজোর জাঁকজমক কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মায়ের পুজোর আয়োজন কোন খামতি করা হয় নি বলে জানান পুজো কমিটির কর্ণধার নিত্যানন্দ ঘোষ। তাঁর মতে মায়ের কাছে এবছর একটাই মাত্র প্রার্থনা করোনা মহামারি থেকে মানুষকে রক্ষা করার। 


সাড়ে ৮ ফুট একটি গোটা পাথর খোদাই করে মায়ের এই মূর্তি তৈরি করা হয়েছে। প্রায় ৫২ বছর আগে এই পূজা শুরু হয়। বৈকন্ঠপুর সাধারন সম্মিলনীর পরিচালনায় এবং এলাকার মানুষের সহায়তায় এই পুজা সুসম্পন্ন হয়ে আসছে বছরের পর বছর ধরে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.