ছেলেকে খোঁজ করতে এসে না পেয়ে মাকে প্রাণনাশের হুমকি - The News Lion

ছেলেকে খোঁজ করতে এসে না পেয়ে মাকে প্রাণনাশের হুমকি




দি নিউজ লায়ন ;  গভীর রাতে ছেলেকে খোঁজ করতে এসে তাকে না পেয়ে, তার মাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি এবং হেনস্থার অভিযোগ উঠেছে। একইসঙ্গে ঘরের দরজা-জানালা ভাংচুরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি সোমবার গভীর রাতে নদিয়ার চাকদা থানার কেবিএম ঘটে। এরপর গতকাল রাতে চাকদা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।


জানা যায়, ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি চাকদা কেবিএম-এ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে প্রকাশ্যে শান্তনু শীল নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে স্থানীয় দুষ্কৃতী। সেই খুনের ঘটনায় অন্যতম সাক্ষী ছিলেন শুভঙ্কর দাস নামে কেবিএম এর এক যুবক। ওই ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার হলেও, সাক্ষী হিসেবে যেহেতু শুভঙ্কর দাস ছিলেন, তাই মূল অভিযুক্তের সাগরেদদের কাছে রোষের কারণ হন ওই যুবক। 


এমনই অভিযোগ করেছেন আক্রান্ত যুবকের মা মলিনা দাস। এর আগে কয়েকবার প্রাণনাশের হুমকি দিলেও,সোমবার গভীর রাতে জনাকয়েক সশস্ত্র দুষ্কৃতী শুভঙ্কর দাসের বাড়িতে তাকে খোঁজ করতে গিয়ে না পেয়ে,তার মাকে বিছানা থেকে টেনে মাটিতে ফেলে হেনস্থা করে। মাথায় রিভলভার ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একই সঙ্গে দরজা-জানলা ভাঙচুর করে বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.