কৃষ্ণনগরে কর্তব্যের দৃষ্টান্তমূলক নিদর্শন পাওয়া গেলো মৃতশিল্পির
দি নিউজ লায়ন ; কাজের প্রতি দায়বদ্ধতার নিদর্শন দেখা গেল নদিয়ার কৃষ্ণনগর ২নং ব্লকের বেলপুকুরে।আর মাত্র কয়েকদিন বাদেই কালীপুজো। মঙ্গলবার মৃৎশিল্পী রতন পাল বলেন কালীপুজো উপলক্ষ্যে বেলপুকুরের দত্ত বাড়িতে বংশানুক্রমিক ভাবে প্রতিমা তৈরি করে আসছেন তাঁদের পরিবার।
আগে তাঁর জ্যাঠামশাই প্রতিমা বানাতেন তারপর তাঁর পিতা।কিন্তু ৫দিন আগে তাঁর পিতার মৃত্যু হয়, পিতার অসমাপ্ত কাজ শেষ করতে কাছা পরেই প্রতিমা বানাচ্ছেন ।কারণ অন্য কোন মৃৎ শিল্পীর প্রতিমা তাদের বাড়ি যাবেনা।অন্য কোন মৃৎ শিল্পী দিয়ে মূর্তি করালে যদি সমস্যা হয় তাই এই অবস্থায় নিজে তৌরি করছি।

Post a Comment