পরিবেশ বাঁচাতে প্লাস্টিক সংগ্রহ প্রতিযোগিতা
দি নিউজ লায়ন ; পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি গ্রামকে পরিষ্কার রাখতে গ্রামের শিশুদের নিয়ে নাস্তিক সংগ্রহের অভিনব প্রতিযোগিতার আয়োজন করল বিশিষ্ট শিল্পী তপন কর। রবিবার বাগনানের ছয়ানি গুজরাট গ্রামে আয়োজিত এই প্রতিযোগিতায় এলাকার ৬ থেকে ১১ বছর বয়সী বেশ কয়েকজন শিশু অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় গ্রাম থেকে প্রায় ৫৩ কেজি প্লাস্টিক সংগ্রহ করা হয়। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগিদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।
উৎসবের মরসুমে বাগনানে ছয়ানি গুজরাট গ্রামে চারিদিকে প্লাস্টিকের প্যাকেট বোতল থার্মোকলের থালা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। যার কারণে গ্রামের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল।
আর গ্রামের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এগিয়ে এল শিল্পী তপন কর। আয়োজন করলেন অভিনব প্লাস্টিক সংগ্রহ প্রতিযোগিতার। ফল মিলল হাতেনাতে।গ্রাম থেকে সংগ্রহ হলো প্রচুর পরিমাণ প্লাস্টিকের জিনিসপত্র। পরিষ্কার হল গ্রাম।
অভিনব এই উদ্যোগ সম্পর্কে তপন ঘোষ জানান প্লাস্টিক যাতে মাটিতে না মেশে তার পাশাপাশি শিশুদের মনে দূষণমুক্ত পরিবেশ এর চিন্তা ধারা জায়গাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি জানান প্রতিযোগিতায় শিশুদের জন্য দেখেছি তাতে আমার ধারণা এরপর থেকে গ্রামের যেখানে সেখানে আর নাস্তিক হয়ে থাকবে না শিশুরা সেগুলো সংগ্রহ করবে।
এত বিপুলসংখ্যক প্লাস্টিক নিয়ে তিনি কী করবেন এই প্রশ্ন তপন কুমার জানান প্লাস্টিকের জিনিস কিভাবে ব্যবহার করা যায় সে ব্যাপারে তিনি চিন্তাভাবনা করছেন।

Post a Comment