শালবনি ব্লকের জাড়াতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন
দি নিউজ লায়ন ; পশ্চিমমেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভার অন্তর্গত শালবনি ব্লকের গড়মাল আট নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার জাড়া এলাকায় রাজনৈতিক কর্মী সম্মেলন এর আয়োজন করা হয়।ওই সম্মেলনে উপস্থিত শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক জঙ্গলমহলের ভূমিপুত্র শ্রীকান্ত মাহাত।এছাড়াও উপস্থিত ছিলেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ,কাশেম খান ,শংকর চক্রবর্ত্রী ,গৌতম বেরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ওই সম্মেলনে উপস্থিত ছিল চোখে পড়ার মতো।
দলীয় পাতাকাউত্তোলন এর মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করে শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন প্রত্যেকে কর্মীকে নিজেদের বুথ কে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে। সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজ কর্ম গুলি মানুষের কাছে তুলে ধরে প্রচার করতে হবে এবং কেন্দ্র সরকারের এর বাংলা কে বঞ্চনার কথা মানুষকে বোঝাতে হবে।
তিনি বলেন কেন্দ্রীয় সরকার যে কৃষি বিল পাস করেছে সেই কালা কৃষি বিলের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে শামিল করতে হবে ।তিনি তাঁর ভাষণে বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে ,তার বিরুদ্ধে যুবসমাজকে এগিয়ে আসতে হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করে তোলার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
এছাড়াও তিনি তাঁর ভাষণে বলেন বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে তাদের অভাব অভিযোগ এর কথা শুনতে হবে ,সেই অভাব অভিযোগ গুলি দলীয় নেতৃত্ব কে জানিয়ে সমাধান করতে হবে। তৃণমূল কংগ্রেস শান্তি ও উন্নয়ন চায়। তৃণমূল কংগ্রেস হিংসা ও সন্ত্রাসে বিশ্বাস করেনি ।তিনি আরো বলেন যে দলকে শক্তিশালী করে তোলার জন্য দলের জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্তের পাশে রয়েছে।
তাই বিজেপি বাজারে যেভাবে রাটিয়েছে যে তারা ক্ষমতায় আসছে। তা মিথ্যা ছাড়া আর কিছু নয়। কারণ রাজ্যের মানুষ অত্যাচারী মিথ্যাবাদী বিজেপিকে বাংলার বুকে কোনদিন ক্ষমতায় নিয়ে আসবে না। কারণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে। তাই বিজেপির হুমকি কে ভয় করবেন না যে যার বুথকে শক্তিশালী করে তোলার জন্য কাজ করুন।
ওই সম্মেলনে গড়মাল অঞ্চলের প্রতিটি বুথ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অংশগ্রহণ করেছিলেন। সেইসঙ্গে সামিল হয়েছিলেন নির্বাচিত পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। তাই বিধানসভা নির্বাচনের রূপরেখা নিয়ে কর্মী সম্মেলনে বিস্তারিত ভাবে দলের নেতৃত্বরা আলোচনা করেন।

Post a Comment