করোনা আবহে নবদ্বীপের রাসযাত্রা জাঁকজমকহীন, বাতিল শোভাযাত্রা - The News Lion

করোনা আবহে নবদ্বীপের রাসযাত্রা জাঁকজমকহীন, বাতিল শোভাযাত্রা




দি নিউজ লায়ন ;  করোনা আবহে ঐতিহ্যবাহী নবদ্বীপের রাস উৎসব এবছর জৌলুসহীন। কোভিড সংক্রমণ রুখতে  নবদ্বীপের রাস উৎসবেও কঠোরভাবে প্রশাসনিক নজরদারীতে অনুষ্ঠিত হতে চলেছে। এর মধ্যে নবদ্বীপের কেন্দ্রীয় রাস উৎসব কমিটি এবং পুলিশ প্রশাসনের জরুরী বৈঠকে পরিষ্কার জানানো হয়েছে করোনা পরিস্থিতিতে এবছরের  নানা ধরণের নিষেধাজ্ঞা জারি হয়েছে।  


নবদ্বীপ কেন্দ্রীয় রাস উৎসব কমিটির কার্যকরী সভাপতি দিলীপ চট্টোপাধ্যায় বলেন, “  হাইকোর্ট ও রাজ্য প্রশাসনের নির্দেশ মতো সব রকম সতর্কতা নেওয়া হয়েছে এবারের রাস উৎসবে। বাজনার ক্ষেত্রে কঠোর প্রশাসন। শব্দবিধির কারণে এবছর বাজনা বলতে শুধু ঢাক ও ছোট বাজনা। তাও নির্দিষ্ট জায়গায় বাজাতে হবে। কোনও মতেই সেই বাজনা নিয়ে রাস্তায় বের হতে পারবেনা কোনও ক্লাব বা বারোয়ারী। এমনই নির্দেশ পুলিশ প্রশাসনের। এই নির্দেশের অন্যথায় কেউ যদি নিয়ম ভাঙে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে"। 


কোভিড আবহে এবারের রাস উৎসবের রাশ টানতে পুলিশ প্রশাসনের তরফ থেকে কয়েকটি নিষেধাজ্ঞা সুস্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবারের রাসে ঢাক ও ছোট ঢোল ছাড়া কোন বাজনা বাজানাই বাজানো যাবে না। প্রতিমা পিছু ঢাকের সংখ্যা সর্বোচ্চ ছ’টি। রাসের আড়ং সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। প্রতিমা মণ্ডপ থেকে সরাসরি বিসর্জনের ঘাটে চলে যাবে। প্রতিমা বিসর্জনের দিনক্ষণ ডিসেম্বরের ২ থেকে ৪ তারিখ।


 রাসের দিন সকালে নবমীর শোভাযাত্রা এবছর সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। পোড়মাতলায় নবমীর পুজো দেওয়ার জন্য একটি বারোয়ারী থেকে সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত যেতে পারবেন। সঙ্গে কোনও ধরণের বাজনা নেওয়া যাবে না।  কয়েক বছর ধরে পুরসভার উদ্যোগে অনুষ্ঠিত রাস কার্নিভাল কোভিড কারণে বন্ধ থাকছে। বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা বলেন “নবদ্বীপের অন্যতম প্রধান উৎসব রাস। 


কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবারের অবস্থা একেবারেই ভিন্ন। তাই প্রশাসন  যে ভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সে ভাবেই রাস উৎসব পালন করতে হবে প্রতিটি পূজো কমিটিগুলো কে। কোনও রকম ঝুঁকি নেওয়া যাবে না।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.