বকখালি রেঞ্জে ৩১ টি বিষাক্ত কেউটে উদ্ধার,গ্রেফতার ২ জন চোরা শিকারি
দি নিউজ লায়ন ; বুধবার বিষাক্ত কেউটে সাপ সহ হাতে নাতে ধরে পেল ২ জন চোরা শিকারিকে।ধৃতদের নাম নিরাপদ মন্ডল ও ছোট্টু চিত্রকর।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ থানার বকখালি রেঞ্জের দক্ষিণ শিবপুর গ্রামে।বন দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা নিরাপদ মন্ডল সাপের খেলা দেখানোর নামে দীর্ঘদিন ধরে গোপনে চোরা পথে মূল্যবান বিষাক্ত সাপ বিক্রি করছিল এমনি অভিযোগ।
নিরাপদ মন্ডলের এক চিলতে টালির ঘরে তার পরিবার নিয়ে বসবাস করত।সে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রজাতির মূল্যবান সাপ ধরে বাড়িতে নিয়ে আসত।তারপর সেই মূল্যবান বিষাক্ত সাপ গুলি জঙ্গলে ছেড়ে দেওয়ার নাম করে নিরাপদ মন্ডল গোপনে চোরা পথে সাপ গুলি বিক্রি করে দিত।
এদিন সকালে বীরভূমের নানুরের বাসিন্দা ছোট্টু চিত্রকর দক্ষিণ শিবপুর গ্রামের নিরাপদ মন্ডলের কাছে আসে মোটা অঙ্কের টাকা দিয়ে মূল্যবান বিষাক্ত সাপ গুলি কিনে নিয়ে যাওয়া জন্য।
আর এই খবর গোপন সূত্রে বন দফতর পেয়ে অভিযান চালায় এদিন হাতে নাতে ধরে দুই জনকে।ধৃতদের কাছ থেকে উদ্ধার করে মূল্যবান বিষাক্ত ৩১ টি কেউটে সাপ। ডি এফ ও মিলনকান্তি মন্ডল বলেন গোপনে খবর পেয়ে বন দফতর অভিযান চালিয়ে মূল্যবান বিষাক্ত সাপ সহ হাতে নাতে ধরে ফেলা হয় ২ জন সাপ পাচারকারীকে।
ধৃতদের কাছ থেকে ৩১ টি বিষাক্ত কেউটে সাপ উদ্ধার করা হয়েছে।তবে এই ঘটনার সাথে আর কারা কারা যুক্ত আছে এবং মূল্যবান সাপ গুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment