দ্বিতীয় হুগলি ব্রিজ টোল প্লাজার কাছে দুর্ঘটনা
দি নিউজ লায়ন ; কয়লা ভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল দ্বিতীয় হুগলী ব্রিজ টোল প্লাজার কাছে। এই ঘটনায় টোল প্লাজার এক কর্মী জখম হন। বুধবার রাতে দ্বিতীয় হুগলি সেতু টোলের কাছে দুর্ঘটনাটি ঘটে।
কয়লা বোঝাই লরি উল্টে বিপত্তি ঘটে। ঘটনার পরই ড্রাইভার পলাতক বলে জানা গেছে। এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কিভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তা জানতে সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ।
জাভেদ হোসেন নামের টোল প্লাজার এক কর্মী জানান, লরিটি ওভারটেক করে আসছিল কিনা তা জানা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ দেখে তা কর্তৃপক্ষের কাছে দেব। ব্রেক ফেল করে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এখানকার এক সুপারভাইজার আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Post a Comment