পঞ্চায়েতের নথি নকল করার অভিযোগে দুই অভিজুক্ত গ্রেফতার
দি নিউজ লায়ন ; পঞ্চায়েতের নথি নকল করার অভিযোগে দুই অভিজুক্তকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। বুধবার রাতে বারুইপুর থানার চম্পাহাটি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে পঙ্কজ মন্ডল ও গোপাল নায়েক নামে দুজনকে গ্রেফতার করি হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই চম্পাহাটি পঞ্চায়েতের বিভিন্ন নথি, ট্যাক্সের কাগজপত্র, সার্টিফিকেট নকল করছিল ওই দুই অভিযুক্ত। নকল নথি মোটা টাকার বিনিময়ে এলাকার বিভিন্ন লোকের কাছে বিক্রি করা হত। এমনকি নকল দলিল ও তৈরি করতো বলে ধৃতদের বিরুদ্ধে অভিযোগ।
বুধবার স্থানীয় এক ব্যক্তি সেই নকল সার্টিফিকেট নিয়ে চম্পাহাটি পঞ্চায়েতে ব্যক্তিগত কাজের জন্য গেলে সেই সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পঞ্চায়েতের কর্মীদের। এ বিষয়ে বারুইপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশ বুধবার রাতেই দুই যুবককে গ্রেফতার করা হয়।

Post a Comment