মহুয়া মৈত্র কর্মীদের নিয়ে সভা করলেন
দি নিউজ লায়ন ; কৃষ্ণনগর জেলা পরিষদে বিজয়া সম্মেলনীর পর গতকাল প্রথম নদীয়ার হরিণঘাটা এবং কল্যাণীতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হওয়ার পর আজ দ্বিতীয় দিনে রানাঘাট ৯০ দক্ষিণ বিধানসভার তৃনমূল কংগ্রেসের গুরত্বপূর্ণ কর্মী সভা আজ বৃহস্পতিবার রানাঘাট রামনগর পরিমল ভবনে অনুষ্ঠিত হলো।
উপস্থিত ছিলেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র , আবির রঞ্জন বিশ্বাস ,দীপক বসু সহ রানাঘাট ১ নম্বর ব্লকের সভাপতি তাপস ঘোষ সহ তৃণমূলের স্থানীয় নেতৃবর্গ। কর্মী সভা শেষে মহুয়া মৈত্র সাংবাদিকদের বলেন কর্মীদের মনোবল ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কর্মী সভা। অমিত শাহ প্রসঙ্গে বলেন বাংলা খুব সুন্দর জায়গা বিহারে যেতে পারেননি উত্তরবঙ্গে যাননি এখানে এসেছেন আসুন দেখুন ঘুরে যান তার সুস্থ্য শরীর কামনা করি।

Post a Comment