অসময়ে সেচখালে আসায় জলে ডুবে গেল পাকা ধানের জমি - The News Lion

অসময়ে সেচখালে আসায় জলে ডুবে গেল পাকা ধানের জমি






দি নিউজ লায়ন ;  অসময়ে সেচখালে আসায় জলে ডুবে গেল পাকা ধানের জমি। ভাতার ব্লকের আমারুন ১ নম্বর অঞ্চলের কয়েকটি এলাকার কৃষকদের এখন মাথায় হাত। সেচখালের জল ধানজমিতে ঢুকে প্লাবিত করে দিয়েছে। চরম সংকটে পড়েছেন কৃষকরা। ভাতার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ পাল বলেন, ভাতারের একটা অংশের খুব ক্ষতি হয়েছে। পাকাধানের জমিতে ক্যানেলের জল ঢুকে গেছে। তিনি নিজে এলাকা ঘুরে দেখেছেন।


ভাতার ব্লকের আড়া, আমারুন প্রভৃতি এলাকার ধানের জমিতে এখন জল দাঁড়িয়ে আছে।খরিফ মরশুমের পাকা ধান জমি থেকে কাটার কাজ শুরু হয়েছে। কাটা ধান জমিতে ফেলে রাখা হয়েছে।এলাকার কৃষকরা জানান গত বুধবার রাত থেকে ডিভিসি সেচখালে হঠাৎ হু হু করে জল বাড়তে শুরু করে।সেচখালের কিছু অংশে বাঁধ ভাঙা ছিল। ফলে জল ঢুকে পড়েছে জমিতে। 


এলাকার চাষীরা বলেন,এই অবস্থায় সেচখালের জলে  পাকা ধানের প্রচুর ক্ষতি হয়ে গেল।এখন যা অবস্থা হয়ে গেল।মাঠ শুকোতে একমাস লাগবে।মাঠে ধান কাটার মেশিন নামানো যাবে না। এলাকার কৃষকরা ক্ষতিপূরণের দাবি তুলেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.