৫লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধৃত দুই মাদক কারবারি - The News Lion

৫লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধৃত দুই মাদক কারবারি




দি নিউজ লায়ন ; গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সুস্থানী মোড় এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ৫০০ গ্রাম ব্রাউন সুগারের বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।


বুধবার ধৃত ওই দুই মাদক কারবারিকে সাতদিনের নিজেদের হেফাজতে চেয়ে মালদায় আদালতে আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত দুই মাদক কারবারি নাম মণিরুদ্দিন শেখ (২৮) ও মোয়াদ্দিজুর মিঞা (৩৩)। তাদের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজারের সুস্থানি মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। 


সেখানেই অভিযুক্ত ওই দুই মাদক কারবারিকে ব্রাউন সুগার সহ হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানিয়েছেন,  প্রাথমিক তদন্তে জানা গেছে কালিয়াচক থেকে বালুরঘাটেরর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ব্রাউন সুগারগুলি। এই ব্রাউন সুগারগুলি ধৃতেরা কোথা থেকে সংগ্রহ করেছিল। এবং এই ঘটনার পিছনে আর কারা যুক্ত রয়েছে, তা নিয়েও তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.