তিন জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু একজনের, জখম অনেকে
দি নিউজ লায়ন ; বেপরোয়া গতির জেরে তিন জেলায় দুর্ঘটনায় মৃত্যু হল একজনের জখন বহু। বুধবার সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। দীঘা থেকে মধ্যমগ্রাম যাবার সময় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এর ওপর দুর্গানগর ঢালাই কারখানা বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রেলিং ভেঙ্গে ডিভাইডারের ওপর ঝুলতে থাকে। এই পথ দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা ৬০ জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিমতা থানা পুলিশ। পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। কিভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে নিমতা থানার পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান রেষারেষি করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
অন্য দুর্ঘটনাটি ঘটে হাওড়ায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম গীতাদেবী পাসওয়ান(৫০)। হাওড়ার লিলুয়া বেলগাছিয়ার বাসিন্দা তিনি। সলপ ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাঁকে সজোরে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন রাস্তায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে।
অন্যদিকে, এদিন দুর্ঘটনা ঘটে দ্বিতীয় হুগলি সেতুতেও। হাওড়া থেকে কলকাতাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর উপর উল্টে যায়। এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। উত্তর 24 পরগনা জেলার অশোকনগর থানার আট নম্বর মোড় এলাকায় বুধবার সকালে পাথরের গাড়িকে ওভারটেক করতে গিয়ে লরির চাকায় চলে আসেন বাইক চালক ও পেছনে থাকা আরোহী কাকা ও ভাইঝি।
পুলিশ সূত্রে জানা যায়, একনামূল হক আটা (৬০)ও ইয়াসমিন খাতুন (১৯) মোটর বাইকে করে 8 নম্বর মোড় এলাকায় পাথরের এটিকে ওভারটেক করতে গিয়ে পড়ে যায় বাইক নিয়ে। লরি চাকার তলে ইয়াসমিনের একটি হাত ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় কাকা ও ভাইজিকে অশোকনগর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা হাবরা হাসপাতালে নিয়ে আসে।

Post a Comment