শীতে আরও সচেতন থাকতে হবে, শিশুদের মাধ্যমে বার্তা দিলো গড়বেতার এক বিদ্যালয় - The News Lion

শীতে আরও সচেতন থাকতে হবে, শিশুদের মাধ্যমে বার্তা দিলো গড়বেতার এক বিদ্যালয়




দি নিউজ লায়ন ; অতিমারিতে বন্ধ বিদ্যালয়ে শিশু দের আসা যাওয়া।তারই মাঝে মাসে মাসে চলছে অভিভাবকদের মাধ্যমে তাদের হাতে হাতে মিড ডে মিলের খাদ্যসামগ্রী তুলে দেবার কাজ।সেই ফাঁকে গড়বেতা ১ নং ব্লকের আমলা গোড়া চক্রের রেউদী প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষার্থীদের মাধ্যমে এই মহামারীর থেকে সতর্ক থাকতে ও পরিবারের সবাই কে সচেতন রাখতে বুধবার নতুন বার্তা পাঠালো অভিভাবকদের মাধ্যমে। 


 বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বাণ চট্টোপাধ্যায় বলেন,ঠান্ডা পড়ছে দিন - দিন।এই সময় একটু বেশীই সতর্ক থাকতে হবে সকলকে।ছোটদের তো এই সময় একটু বেশীই নজরে রাখতে হয়।আমার ছাত্র ছাত্রী রা নিজেরা সতর্ক থাকুক সেই সঙ্গে একটু ঘুরিয়ে নতুন ভাবনায় ওদের দিয়েই বাড়ির মানুষদের ভালো রাখার দায়িত্ব দিয়েছি।


ওদের কে ভালো রাখতে বাড়ির বাবা - মা সহ সকলে ওদেরকে বার বার সতর্ক করে এই সময় সুস্থ রাখতে,এবার একটু ঘুরিয়ে নতুন ভাবে ওরা - ই ভালো থাকতে ও সকল কে ভালো রাখতে সচেতনতার বার্তা দিক।করোনা মহামারীর থেকে নিজেকে সেই সঙ্গে বাড়ির প্রিয় জন দের সুস্থ রাখতে সতর্ক থাকতেই হবে।সেই সঙ্গে পূজা কেমন কাটলো, কি কি সতর্কতা নিয়ে ঠাকুর দেখতে গেছলো কি না - এই সব নিয়েই নিজের মন থেকে ওরা লেখুক।


বার বার যতই ছোটরা ভাববে ততই নতুন নতুন মনের ভাব প্রকাশ পাবে,সেই সঙ্গে সতর্ক থাকবে এবং ভালো থাকবে , পরিবারকে সুস্থ রাখবে।ওদের কে বার বার বলার জায়গায় ওরা ই বলবে বাড়িতে বারবার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.