ঝাড়গ্রাম শহরে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো ৫০ টি পরিবার
দি নিউজ লায়ন ; মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের নুননুনগেড়িয়া এলাকায় মাতৃ সংঘ ক্লাবের সামনে ঝাড়গ্রাম শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।
ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গাম জেলা কমিটির চেয়ারম্যান বীর বাহা সরেন টুডু, তৃণমূল কংগ্রেসের এসটি সেলের রাজ্য সভাপতি রবীন টুডু, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু ,তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি অনিন্দ্যসুন্দর চ্যাটার্জী ও ঝাড়গ্রাম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের নেতা ঝন্টু মহাকুড় সহ আরো অনেকে।
ওই রক্তদান শিবিরে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বেচ্ছায় রক্ত দান করেন ৪০ জন যুবক। রক্তদান শিবির এর সূচনা করেন রক্ত দান করে তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি অনিন্দ্যসুন্দর চ্যাটার্জী। রক্তদান শিবির শেষ হওয়ার পর ওই এলাকার ৫০ টি পরিবার বিজেপি কর্মী সমর্থক বলে পরিচিত বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত দলের নেতৃবৃন্দ। তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি অনিন্দ্যসুন্দর চ্যাটার্জী বলেন করোনা পরিস্থিতির জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে রক্তদান শিবিরে পঞ্চাশটি পরিবার বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান করেন। আগামী দিনে আরো অনেকেই বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান করবেন।
যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের সকলকেই দলে যথাযোগ্য সম্মান দেওয়া হবে। সেইসঙ্গে তাদেরকে দলকে শক্তিশালী করে তোলার জন্য কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন যে ঝাড়গাম পৌরসভার ১৮ টি ওয়ার্ডে একইভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হবে ।কারণ তৃণমূল যুব কংগ্রেস মানুষের পাশে রয়েছে তাই করোনা পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে যে রক্তের সংকট দেখা দিয়েছে সেই রক্তের সংকট সমাধানের জন্য তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস স্বেচ্ছায় রক্তদান শিবিরের করার উদ্যোগ গ্রহণ করেছে।

Post a Comment