ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে, মৃত ১৪ - The News Lion

ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে, মৃত ১৪




দি নিউজ লায়ন ;  বৃহস্পতিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো  উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায়। জানা গিয়েছে,  একটি গাড়ি ও ট্রাকের সংঘর্ষের জেরে মৃত্যু হল কমপক্ষে ১৪ জনের। মৃতদের মধ্যে রয়েছে ৬ বাচ্চাও।   মানিকপুর থানার এলাকায় প্রয়াগরাজ-লখনউ হাইওয়েতে  এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা সকলেরই মৃত্যু হয়েছে।  


দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি  ক্ষতিগ্রস্থদের সমস্ত সহায়তা করতে নির্দেশ দিয়েছেন।   ঘটনাস্থল থেকে আসা ভিডিওতে দেখা গিয়েছে প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া গাড়িটিকে টেনে ট্র্যাকের পিছনে তোলা হচ্ছে। জানা গিয়েছে, ওই গাড়িটি করে সকলে বিয়ের অনুষ্ঠান সেরে কুন্ডার নিজেদের গ্রামে ফিরছিলেন, সেসময় এই ভয়াবহ  দুর্ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.