হাওড়ায় পথ দুর্ঘটনা, জখম ২ - The News Lion

হাওড়ায় পথ দুর্ঘটনা, জখম ২





দি নিউজ লায়ন ;   হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার ২ নম্বর জাতীয় সড়ক বালিহল্টের কাছে শুক্রবার ভোর পৌনে ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। একটি পাটবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। 


এই ঘটনায় ২ জন আহত হন। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে যায় বালি ট্রাফিক পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.