পাচারের আগে উদ্ধার ৯টি গরু - The News Lion

পাচারের আগে উদ্ধার ৯টি গরু




দি নিউজ লায়ন ;   পাচারের আগে উদ্ধার ৯টি গরু।  ধৃত দুই। ধৃতদের নাম সদ্দাম হুসেন,তহবিল ইয়াকত। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ফুলবাড়ি এলাকা থেকে একটি পিক আপ ভ্যান সমেত দুজনকে গ্রেপ্তার করা হয়। পিক আপ ভ্যান থেকে উদ্ধার হয় ৯টি গরু। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে পাঞ্জিপাড়া থেকে অবৈধভাবে ওই গরু নিয়ে তা পাচারের উদ্দেশ্যে ফুলবাড়ি সীমান্তে আসে। ফুলবাড়ি সীমান্ত হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদলতে তোলা হয়। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে গরু পাচার এই গোটা চক্রটিকে পাকড়াও করতে তদন্তে নেমেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.