জমিতে নাড়া না পোড়ানোর আবেদন - The News Lion

জমিতে নাড়া না পোড়ানোর আবেদন




দি নিউজ লায়ন ;  জমিতে থাকা নাড়ার বিকল্প ব্যবহারের প্রশিক্ষণের পাশাপাশি নাড়া কাটার যন্ত্রপাতি দেওয়ার দাবি তুললো কৃষকেরা। বুধবার ফসল অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস উপলক্ষে বাগনানের ছয়ানি গ্রামে আয়োজিত এক সচেতনতা শিবিরে এই দাবি তুললো কৃষকেরা। এদিনের এই শিবির থেকে জমিতে পড়ে থাকা নাড়া না পড়ানোর ব্যাপারে কৃষকদের কাছে আবেদন জানানো হয়। 


পরিবেশ কর্মী জয়িতা কুন্ডু জানান কৃষকদের এই দাবিগুলো সরকারের চিন্তাভাবনা করা উচিত যাতে কৃষকেরা জমিতে পড়ে থাকা নাড়া পোড়াতে না বাধ্য হয়। এদিনের এই শিবিরে ৪০ জন কৃষক উপস্থিত ছিলেন। অন্যদিকে এদিন আমতা ২ নং ব্লকের সভাগৃহে অনুরূপ একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন। শিবিরের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল।


প্রসঙ্গত ধানক্ষেতের খড় ও নাড়া না পোড়ানো থেকে কৃষকদের বিরত রাখার উদ্দেশ্যে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। ৫ ফেব্রুয়ারি ২০১৯ থেকে রাজ্য সরকার ধানক্ষেতে খড় ও নাড়া পোড়ানো নিষিদ্ধ করে। 


পাশাপাশি কৃষি দফতরের পক্ষ থেকে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটার,হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশিয়ে মাটির উর্বরতা ও জল ধারণ ক্ষমতা বাড়ানো বা বেলার এর সহায্যে জমি থেকে নাড়া তুলে নিয়ে গিয়ে অন্য কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.