চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় সতর্ক প্রশাসন - The News Lion

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় সতর্ক প্রশাসন




দি নিউজ লায়ন ;   জগদ্ধাত্রী পুজো নিয়ে সতর্ক হুগলি জেলা প্রশাসন হুগলি জেলায় জগদ্ধাত্রী পুজো মূলত হয় চন্দননগরে কয়েক বছর ধরে রিষড়াতেও বাড়ছে জগদ্ধাত্রী পুজোর সংখ্যা। ইতিমধ্যেই পুজো উদ্যোক্তাদের গাইডলাইন জানিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু নির্দেশিকা জারি করা হলো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। 


এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার হুমায়ূন কবির সহ পুলিশের আধিকারিকরা। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার থেকে দশমী পর্যন্ত বিকেল চারটে থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত নোএন্টি থাকবে চন্দননগরে। শহরে ঢোকা এবং বেরোনোর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায়, বড় পুজো মণ্ডপ গুলিতে থাকবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা। বিভিন্ন স্টেশনে থাকবে পুলিশি বন্দোবস্ত। 


করোনা পরিস্থিতিতে যাতে স্টেশনগুলোতে অতিরিক্ত ভীড় না হয় সেদিকে নজর রাখা হবে। অন্যান্য বছর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ ট্রেন চালায় পূর্ব রেল কিন্তু চলতি বছর বিশেষ কোন ট্রেন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চালানো হবে কিনা সে ব্যাপারে বৃহস্পতিবার পর্যন্ত রেল এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে স্টেশন গুলিতে যাতে অতিরিক্ত ভিড় না হয়  সেদিকে নজর রাখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 


এব্যাপারে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হবে। এছাড়া গঙ্গাবক্ষে নজরদারি চালানো হবে। পঁচিশটি পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে।।মাস্ক ছাড়া মন্ডবের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এদিন  গাইড ম্যাপ ও চিলড্রেন ব্যাচ এবং পাশের উদ্বোধন করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.