দিদির বকুনিতে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ভাই - The News Lion

দিদির বকুনিতে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ভাই




দি নিউজ লায়ন ;  দিদির বকুনিতে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ভাই৷ সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মাহিনগর এলাকায়। মৃত যুবকের নাম রনজিৎ পাহান(২৬)। বাড়ি বালুঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের চিঙ্গিশপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে। 


জানা গেছে, রনজিৎ পাহান পেশায় কৃষক। বাড়ি চিঙ্গিশপুরেও হলেও দীর্ঘদিন ধরে সে মাহিনগর এলাকায় বসবাস করত৷ তার নিজস্ব মোটর বাইক রয়েছে৷ এদিকে তার মোটর বাইক থাকলেও ভাল চালাতে না পারায় মাঝেমধ্যেই পথ দুর্ঘটনা ঘটে। ঠিকমত বাইক চালাতে না পারার জন্য গতকাল রনজিতের দিদি তাকে বকাবকি করে। সেই অভিমানে গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পাশেই একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।


  এদিন সকালে বিষয়টি নজরে আসে পরিবারের। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.