পুরুলিয়ায় হায়নার হামলা, জখম ৩ - The News Lion

পুরুলিয়ায় হায়নার হামলা, জখম ৩




দি নিউজ লায়ন ; আবার হায়ানার হামলা পুরুলিয়ার ঝালদার বনাঞ্চলে। হায়নার হামলায় জখম হলেন তিন জন। ঘটনাটি ঘটেছে ঝালদা- ব্রজরাজপুর পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের কলমা বিটের জুড়াবন এলাকায়।


স্থানীয় সুত্রে জানাগিয়েছে, বুধবার সন্ধ্যায় কাঁসরার এলাকায় বাসিন্দা বৃদ্ধ ধনঞ্জয় সর্দার গরু চরাতে যায়জুড়াবন এলাকার জঙ্গলের কাছে। সেই সময় পিছন দিক থেকে হঠাৎ হামলা করে একটি পূর্ন বয়স্ক হায়না। ধনঞ্জয় বাবু বলেন, “ সন্ধ্যার সময় গরু নিয়ে ফিরছিলাম। সেই সময় পিছন দিক থেকে হঠাৎ করে হামলা করে একটি হায়না। আমি মাটিয়ে লুটিয়ে পড়ি। আমার ডান পায়ে কামড় দেয় হায়নাটি। 


হামলার হাত থেকে ওই ছুটে আসেন আরো দুই ব্যক্তি। তাদের উপরে হামলা করে।” পরে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মানুষজনের চিৎকারে জঙ্গলে ঢুকে যায় বন্যপ্রানীটি। ঘটনায় জখম হয় তিন ব্যাক্তি। তাদেরকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঝালদা এক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। 


এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। গত এক মাস আগে ওই বনাঞ্চলের অন্যবিটে হায়নার হামলায় জখম হয়েছিলে এক দম্পত্তি। যদিও ঝালদা বনাঞ্চলের আধিকারিক অমিয় বিকাশ পাল বলেন, “আমাদের কাছে যা খবর ওটা শেয়াল। চিকিৎসায় কোন অর্থের প্রয়োজন হলে আমরা ব্যবস্থা করবো।” 


বনদপ্তর সুত্রে জানাগিয়েছে, ওই বনাঞ্চলের খামার বিট এলাকায় হায়নার সংখ্যা বেড়েছে। ঝালদা বাঘমুন্ডি রাস্তার জারগো গ্রামের কাছে বুড়ি পাহাড়ে ডেরা নিয়ে হায়নার দলটি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.