অবস্থা স্থিতিশীল মন্ত্রী গৌতম দেবের - The News Lion

অবস্থা স্থিতিশীল মন্ত্রী গৌতম দেবের




দি নিউজ লায়ন ;    অবস্থা স্থিতিশীল মন্ত্রী গৌতম দেবের। তবে এখনও টানা ১৩দিন পরও মন্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। গত ৬ই নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়ি মাটিগাড়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। সে সময় সামান্য করোনার কিছু উপসর্গ ছিল তাঁর। বর্তমানে দু সপ্তাহ ধরে  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মন্ত্রী। 


হাসপাতালে  চিকিৎসকেরা জানান মন্ত্রী গৌতম দেবের অবস্থা স্থিতিশীল রয়েছে। মন্ত্রী জানান শারীরিক দুর্বলতা রয়েছে ঠিকই তবে করোনার যে সমস্ত উপসর্গ ছিল তা নেই। সেভাবে শারীরিক কোনো সমস্যাও দেখা দেয়নি। কিন্তু এখনো করোনার সংক্রমনের রিপোর্ট পজিটিভ আসছে। গত সোমবারও করোনা রিপোর্ট পজিটিভ আসে, শুক্রবার ফের টেস্ট করা হবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.