কালিয়াচক ১ ব্লকের গয়েশবাড়িতে কংক্রিটের রাস্তা তৈরি শুরু হলো
দি নিউজ লায়ন ; রাজ্য সরকারের উদ্যোগে কালিয়াচক ১ ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুটি এলাকায় নতুন কংক্রিটের রাস্তার তৈরী এবং ঢালাইয়ের কাজের সূচনা করা হলো। সোমবার সকালে সকালে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নয়াবস্তি এলাকায় এই নতুন রাস্তা তৈরির সূচনা করেন কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিকুর রহমান।
উপস্থিত ছিলেন গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নাইমা খাতুন, কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহম্মদ মুসলিম প্রমূখ। নয়াবস্তি এলাকার ৩০০ মিটার কংক্রিটের ঢালাই রাস্তার কাজের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে ২৪ লক্ষ টাকা। এই রাস্তার তৈরির শুভসূচনা হতে মাটিকাটার কাজ শুরু করে দেন শ্রমিকেরা।
কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিকুর রহমান বলেন, রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় দীর্ঘদিনের দাবি মেনেই নয়াবস্তি এলাকায় কংক্রিট ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু করা হয়েছে। প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরি হবে। বর্ষার সময় এই রাস্তায় এক কোমর জল জমে যেত। ডিঙ্গি নৌকা করে গ্রামবাসীদের যাতায়াত করতে হতো। সেই সমস্যার সমাধান এবারে আমরা করতে পেরেছি। খুব শীঘ্রই ঢালাই রাস্তার কাজ শুরু হয়ে যাবে।
অন্যদিকে এদিন গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাঁধরোড এলাকার প্রায় ৩০০ মিটার রাস্তা ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছে। রাজ্য সরকারের বরাদ্দ কুড়ি লক্ষ টাকা ব্যয়ে এই কাজ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে।

Post a Comment