দাঁতন দুই ব্লকের অমরদা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে ব্যাপক বোমা বাজি
পশ্চিমমেদিনীপুর জেলার দাঁতন দুই নম্বর ব্লকের সাত নম্বর হরিপুর অঞ্চলের অমরদা গ্রামে শুক্রবার ভোর রাতে বোমাবাজির ঘটনাটি ঘটে।যার ফলে ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।ঘটনা স্থলে উত্তেজনা থাকায় শুক্রবার সকালে পুলিশ মোতায়েন করা হয়েছে।দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেন শুক্রবার ভোর রাতে বিজেপির লোকেরা এলাকায় সন্ত্রাস এর বাতাবরণ তৈরি করার জন্য দাঁতন দুই ব্লকের অমরদা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ করে ব্যাপক বোমাবাজি করে।সেই সঙ্গে দলীয় কার্যালয়ের সামনে থাকা শহীদ বেদী টিকে তুলে ফেলে দেয় বলে তিনি অভিযোগ করেন
।বোমার আওয়াজে ওই এলাকার মানুষের ঘুম ভেঙে যায়। তিনি বিষয় টি পুলিশকে জানিয়েছেন।বিধায়ক বিক্রম প্রধান বলেন বিজেপির সন্ত্রাস ও অত্যাচার এর বিরুদ্ধে ওই এলাকায় দলের পক্ষ থেকে প্রতিবাদও ধিক্কার সভা করা হবে।তিনি আরো বলেন যে বিজেপির সাথে মানুষ নেই।তাই ওই এলাকায় সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা রয়েছে।ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।তবে তৃণমূলের আনা অভিযোগ বিজেপি অস্বীকার করেছে।পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই বোমাবাজির ঘটনার তদন্তের কাজ শুরু করেছে।

Post a Comment