করোনা হাসপাতালে কাজ করায় গ্রামে ঢুকতে বাধা তিন জন কর্মীকে - The News Lion

করোনা হাসপাতালে কাজ করায় গ্রামে ঢুকতে বাধা তিন জন কর্মীকে

 


পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের আবাস করোনা হাসপাতলে কাজ করেন শেখ নাজির উদ্দিন, শেখ সাত্তার আলী ও হোসেন আলী। তাদের বাড়ি মেদিনীপুর সদর ব্লকের কুলদা গ্রামে ।করোনা হাসপাতালে কাজ করায় গ্রামবাসীরা তাদের গ্রামে না যাওয়ার ফতোওয়া জারি করেছিল ।গ্রামবাসীদের কথা অমান্য করে বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি গেলে তাদের তিনজনকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সাত্তারকে বাঁচাতে গেলে তার মা হালিমা বিবি কে মাটিতে ফেলে বেদম প্রহার করা হয়।


 বিষয়টি জানতে পেরে কোতোয়ালি থানার পুলিশ ওই গ্রামে গিয়ে ওই চার জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। ওই ঘটনার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ টহল শুরু  করেছে। এর আগেও এমন ঘটনা ওই গ্রামে ঘটেছিল।  করোনা হাসপাতালে কর্মরত কর্মীরা কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়েছিল ।কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। জেলার উপ মূখ্যস্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী  বলেন বিষয়টি শুনেছি এবং বিষয়টি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোতোয়ালি থানার পুলিশকে জানানো হয়েছে। যারা করোনা আক্রান্ত মানুষদের সেবা করে সুস্থ করে তুলছে। সেই করোনা যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।


 করোনা হাসপাতালে কাজ করায় কুলদা  গ্রামের গ্রামবাসীরা তাদের গ্রামে ঢুকতে নিষেধ করেছিল। যতদিন করোনা নির্মূল না হচ্ছে তারা যেন গ্রামে না ঢুকে। গ্রামবাসীদের কথা অমান্য করে বৃহস্পতিবার রাতে গ্রামে গেলে তাদের উপর গ্রামবাসীরা চড়াও হয় এবং তাদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ ।গ্রামবাসীদের মারে তিনজনে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে দীর্ঘক্ষণ। একজনকে বাঁচাতে গিয়ে তার মা ও গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয় ।আপাতত আহত ওই চারজন মেদিনীপুর মেডিকেল কলেজও হাসপাতালে চিকিৎসাধীন। কোতোয়ালি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন জেলার স্বাস্থ্য দপ্তর কে। তবে ওই ঘটনার নিন্দা করেছেন সর্বস্তরের মানুষ। যারা করোনা হাসপাতালে র কর্মীদের  ওপর হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.