ধোনির মেয়েকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার ক্লাস ১২ এর ছাত্র
মহেন্দ্র সিং ধোনির ছোট্ট মেয়ে জিভাকে হুমকি দেওয়ার অভিযোগে গুজরাত থেকে গ্রেফতার ১৬ বছরের এক কিশোর। রবিবার গুজরাতের মুন্ড্রা এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই কিশোরকে।
কচ্ছ (পশ্চিম)-এর পুলিশ সুপার সৌরভ সিং সাংবাদিকদের জানিয়েছেন, ধোনির স্ত্রী সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক জঘন্য হুমকি বার্তার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ওই দ্বাদশ শ্রেণির ছাত্রকে আটক করা হয়।
পুলিশের তরফে দাবি কেকেআর এবং সিএসকে ম্যাচের পরে ইন্সটাগ্রামে ওই হুমকি বার্তা পোস্ট করার কথা স্বীকার করে নিয়েছে ওই কিশোর। তবে যেহেতু রাঁচিতে এফআইআর দায়ের করা হয়েছিল, তাই ওই যুবককে রাঁচি পাঠিয়ে দেওয়া হবে।
Post a Comment