করোনা আক্রান্ত হলেন কেশপুরের বিধায়িকা শিউলি সাহা - The News Lion

করোনা আক্রান্ত হলেন কেশপুরের বিধায়িকা শিউলি সাহা



দি নিউজ লায়ন ;   পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর ও জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা কেশপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়িকা শিউলি সাহা  করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে রবিবার রাতে তিনি তার সোশ্যাল মিডিয়ায় পেজে লিখেছেন।তিনি লিখেছেন আমি  ওআমার দেহরক্ষী এবং আমার গাড়ির চালক  করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছি।


তিন জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি লিখেছেন আমার সংস্পর্শে আসা সকলেই স্বাস্থ্য পরীক্ষা করাবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন,সকলেই সুস্থ থাকবেন। শিউলি শাহা ও তার দেহরক্ষী এবং গাড়ীর চালক  করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার ঘটনায় কেশপুর বিধানসভা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ করা যায় যে গত শনিবার কেশপুর ব্লক এর কলাগ্রাম অঞ্চলের ছুতার গেড়িয়া এলাকায় মিছিল ও সভা করে বিধায়িকা শিউলি সাহা।তাই তার সংস্পর্শে  ওই দিন অনেকেই এসেছিলেন। 


একই মঞ্চে থাকা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক মহম্মদ রফিক, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি উত্তম ত্রিপাঠি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। যার ফলে বিধায়িকার সাথে মঞ্চে থাকা সকলেই ডাক্তারি পরীক্ষা করাবেন বলে জানান। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা বিধায়িকা শিউলি সাহার , তার দেহরক্ষী ও গাড়িচালকের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.