বেসরকারি হাসপাতাল থেকে নিখোঁজ করোনা আক্রান্ত রোগী
চিকিৎসাধীন করোনা রোগী নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে । ঘটনায় নিখোঁজ রোগীর পরিবার এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
সূত্রের খবর, উলুবেড়িয়া রাজাপুর থানার জোয়ারগোড়ির বাসিন্দা এক ব্যক্তি গত সোমবার করোনা সংক্রমণ নিয়ে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে ভর্তি হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি আচমকাই বুধবার রাত থেকে নিখোঁজ হয়ে যায়। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তাদের বক্তব্য বুধবার রাত দশটা পর্যন্ত তাদের সঙ্গে ওই ব্যক্তির মোবাইলে কথা হয়েছে তারপর থেকে তার ফোন সুইচড অফ হয়ে যায় এবং সে নিখোঁজ হয়ে যায়। হাসপাতাল থেকে রোগী নিখোঁজ সম্পর্কে হাসপাতালের এক চিকিৎসক জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে রাত ১২ টা নাগাদ ওই ব্যক্তি সাধারণ পোশাক পরে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি জানান করোনা আক্রান্ত ওই ব্যক্তি কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

Post a Comment