দার্জিলিঙে জোড়া খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত - The News Lion

দার্জিলিঙে জোড়া খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত



 জোড়া খুনের মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা দিল দার্জিলিং আদালত। সাজা প্রাপ্ত ব্যক্তির নাম পদম সুব্বা (43)। সরকারি আইনজীবী পিপি প্রণয় রাই জানিয়েছেন, 2017 সালের 1 সেপ্টেম্বর আপার গোরিগাঁওয়ে একটি বাড়ি থেকে মায়া সুব্বা (50) নামে এক মহিলা এবং 13 বছরের এক নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ নিহত মহিলার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে। এক প্রতিবেশী জানায় ঘটনার দিন রাত সাড়ে দশটা নাগাদ তিনি আর্তনাদের শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখেন পদম সুব্বা মায়ার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে।


 তার সারা গায়ে রক্তের ছিটে ছিল। হাতে টর্চ ছিলো। এই বয়ানের ওপর ভিত্তি করে পুলিশ পদমকে গ্রেপ্তার করে। টানা জেরায় সে অপরাধ কবুল করে। সে জানায় নিহত মায়ার বাড়িতে সে পরিচারকের কাজ করতো। বাড়িতে লক্ষাধিক টাকা এবং গয়না রয়েছে বলে তার কাছে খবর ছিল। এই টাকা এবং গয়না লুট করার জন্যই সে ওই বাড়িতে পরিচালকের কাজ নেয়। ঘটনার দিন লুটপাটে বাধা দেওয়াতে সে প্রথমে মায়াকে কুপিয়ে খুন করে এবং পরে ওই নাবালিকাকে খুন করে। পুলিশ এরপর পদম কে গ্রেফতার করে। 


প্রায় সাড়ে তিন বছর পর এই মামলার রায় ঘোষণা করল আদালত। সরকারি আইনজীবী জানিয়েছেন, এই মামলায় মোট 12 জন সাক্ষী দিয়েছেন। প্রাণদণ্ডের সাজা প্রসঙ্গে সরকারি আইনজীবী জানিয়েছেন, যেভাবে নৃশংস কায়দায় দু'জনকে খুন করা হয়েছিল তার দৃষ্টান্ত খুব বেশি নেই।মায়ার দেহে মোট ছয়টি আঘাতের চিহ্ন ছিল। অন্যদিকে 13 বছরের নাবালিকার শরীরে পাঁচটি ক্ষতচিহ্ন ছিল। সম্ভবত এই বিষয়গুলি সামনে রেখেই বিচারক মৃত্যুদণ্ড সাজা দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.