টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিল সিভিক ভলেন্টিয়ার
বালুরঘাট হিলি মোড়ে কর্তব্যরত অবস্থায় কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন সিভিক ভলেন্টিয়ার সন্তু সূত্রধর। বুধবার রাতে বালুরঘাট ট্রাফিক অফিসে ওসি অরুন যাদবের উপস্থিতিতে কুড়িয়ে পাওয়া মানিব্যাগটি তার মালিক মনোরঞ্জন সূত্রধরের হাতে তুলে দেয় সন্তু সূত্রধর। হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পেয়ে খুশি মনোরঞ্জন বাবু ধন্যবাদ জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ার সন্তু সূত্রধরকে।
বুধবার দুপুরে বালুরঘাট হিলি মোড়ে একটি টাকা ভর্তি মানিব্যাগ কুড়িয়ে পায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সন্তু সূত্রধর। কুড়িয়ে পাওয়া মানিব্যাগটিতে প্রায় সাড়ে তিন হাজার টাকা, দুটি এটিএম কার্ড ও একটি ভোটার কার্ড ছিল। ভোটার কার্ডের নাম দেখে মানিব্যাগের মালিকের পরিচয় পান কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। বিকেলে মানিব্যাগটি বালুরঘাট ট্রাফিক অফিসে জমা দেয় সন্তু। পরে বিষয়টি জানতে পারে বালুরঘাটের যুবক মনোরঞ্জন সূত্রধরের মানিব্যাগ। পরে খোঁজ করে মনোরঞ্জনের হাতে মানিব্যাগ তুলে দেয় পুলিশ।

Post a Comment