সকালের আড্ডা বেশ ভালো ভাবে জমে যাবে চিঁড়ের এই রেসিপির সঙ্গে
উপকরণ-
২৫০ গ্রাম চিঁড়ে,
২টি ছোট ছোট আলু,
বাদাম পরিমানমত,
কাজু-কিশমিস পরিমান মত,
চিনি স্বাদমত, লবন সামান্য পরিমান,
ঘি এক চামচ,
সাদাতেল ১কাপ
চাইলে হলুদও দিতে পারেন রঙ এর জন্য।
প্রণালি-
চিঁড়ের পোলাও রান্নার জন্য প্রথমে চিঁড়ে গুলো ভালভাবে ধুয়ে একটা পাত্রে জল ঝরিয়ে ঝরঝরে হবার জন্য একটা ফ্যানের নিচে পাতিয়ে রাখুন। চিঁড়ে ধোওয়ার সময় খেয়াল রাখবেন যাতে চিঁড়ে ভেঙে না যায়। তাহলে পোলাও কিন্তু ঝরঝরে হবেনা। এরপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে ফোড়নের জন্য মেথি এবং তেজপাতা দিন। তারপর আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, বাদাম, এবং কাজু কড়াইতে ছেঁড়ে দিয়ে হালকা আঁচে ভালোকরে ভাজতে থাকুন।
যতক্ষন না আলুগুলো তেলে সিদ্ধ হচ্ছে ততক্ষন ধরে রান্না করতে থাকুন। আলু এবং অন্যান্য সব উপকরন ভাজা হয়েগেলে তারমধ্যে আগে থেকে জল ঝরিয়ে রাখা চিঁড়ে এবং কিশমিস গুলি ছেঁড়ে দিন, এবং হালকা আঁচে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন খুন্তি নাড়ার সময় চিঁড়ে গুলো যেন আস্ত আস্ত থাকে ভেঙে না যায়। মিনিট পাঁচ সাতেক এইভাবে নাড়ার সময় যখন পোলাও হয়ে হয়ে আসবে তক্ষন পরিমান মত চিনি এবং এক চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলুন গরমা গরম চিঁড়ের পোলাও।

Post a Comment