ষষ্টীর সকালের জল খাবারের পাতে থাক সুজির প্যানকেক
উপকরন-
সুজি- ১ কাপ,
দই আধ-কাপ,
গোলমরিচ ১ চামচ,
জল পরিমানমত
মেথি আধ কাপ,
ধনেপাতা- বড় দুই চামচ,
থাই চিলি কুচানো,
মটরশুঁটি এক বাটি,
গাজর কুচি,
রান্না করা কিমা বড় দুই চামচ,
লবন পরিমানমত,
ঘি-অল্প।
প্রণালী-
প্রথমে সুজি, দই, গোলমরিচ এবং লবণ আধকাপ জল দিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিন। এবার ওই ফেটানো সুজি ঢাকা দিয়ে মিনিট ২০ মত রেখে দিন । এবার সব সবজি গুলো মিহি করে কেটে নিয়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। তারপর প্যানে আধ চামচ ঘি দিন, ঘি গরম হয়ে গেলে সুজির মিশ্রণ থেকে এক হাতা মিশ্রণ তুলে নিয়ে প্যানে দিন।
সুজির মিশ্রন প্যানের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে পড়লে হাতা বা খুন্তি দিয়ে তাতে লুচির মত সেফ দিন, এবং উপর দিয়ে কিমা ছড়িয়ে দিন। এবার ঢাকা দিয়ে কম আঁচে চার মিনিট সময় ধরে রান্না করুন। মাঝে মধ্যে ঢাকনা উল্টে সুজির দু-পাশ ভালো করে নাড়ুন একেবারে লালচে রঙ ধরলে নামিয়ে নিন। গরম গরম প্লেটে সাজিয়ে পরিবেশন করুন সুজির প্যান কেক।

Post a Comment