ফের নতুন করে উত্তপ্ত হাথরস - The News Lion

ফের নতুন করে উত্তপ্ত হাথরস

 



 হাথরসে ফের ধর্ষণের পরে মৃত এক মেয়ে। এমনিতেই এই হাথরসেই ঘটে যাওয়া নারকীয় এক অন্যায়ের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দেশ। তারি মধ্যে ১৫ দিন আগে আলিগড় জেলার ইগলাস গ্রামে ৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে।


 দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন ছিল সেই নাবালিকা। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় নাবালিকার। ফলে ব্যাপক ক্ষোভে মৃতদেহ নিয়েই রাস্তা অবরোধ করে নির্যাতিতার পরিবারের লোকেরা।  জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়িও হাথরসের সাদবাদ এলাকায়।


 পরিবারের দাবি, যতক্ষণ পর্যন্ত সঠিক আসামি ধরা পড়ছে ততক্ষণ তারা শেষকৃত্য করবে না। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এক্ষেত্রে অবশ্য পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে, তবে পরিবারের দাবি, পুলিশ সঠিক আসামিদের ধরেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.