ডাকাতি ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪ ডাকাত - The News Lion

ডাকাতি ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪ ডাকাত



দি নিউজ লায়ন ; সোমবার গভীর রাতে বড়সড় ডাকাতির আগে চারজন ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করলো পুলিশ। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার শ্রীনগর এলাকায়।ধৃতদের কাছ থেকে ১ টি বেআইনি আগ্নেয়াস্ত্র,২ টি মোটর বাইক ৪ টি মোবাইল ফোন ও নগদ ৫৩ হাজার টাকা টাকা উদ্ধার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে  সোমবার রাতে চারজনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জীবনতলা থানার শ্রীনগরে জড়ো হয়।পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ নড়েচড়ে বসেন।শুরু হয় অপারেশনের ছক।ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে জীবনতলা থানার বিশাল পুলিশ বাহিনী রাতেই শ্রীনগর এলাকায় অভিযান নামে।রাতের অন্ধকারে একে একে চার ডাকাতকে পাকড়াও করে পুলিশ।


তাদের কাছ থেকে আগ্নেযাস্ত্র সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে জীবনতলা থানার পুলিশ।ধৃত ডাকাতদের মধ্যে রাজু সরদার,জন্মেঞ্জয় সরদারের বাড়ি ক্যানিংয়ের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের ডাবু পশ্চিম পাড়া গ্রামে।অন্যদিকে সঞ্জয় দাস,গৌতম হালদারদের বাড়ি ক্যানিং থানার মাতলা ২ গ্রাম পঞ্চায়েতের মিঠাখালী গ্রামে।এই ঘটনায় মাতলা অঞ্চলে কোন প্রভাবশালীরা যুক্ত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।


দফায় দফায় চলছে ধৃত ডাকাতদের জিঞ্জাসাবাদ।শুরু করে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন আগ্নেয়াস্ত্র সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এই ঘটনার সাথে আর কারা কারা যুক্ত আছে সে বিষয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বড়সড় ডাকাতির ছক কষেছিল ধৃতরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.