গ্রেফতার অকালিদল নেত্রী হরসিমরত কউর
গ্রেফতার অকালিদল নেত্রী হরসিমরত কউর। পাঞ্জাবে কৃষক বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে চণ্ডীগড়-জিরাকপুর সীমানা থেকে পুলিস তাঁকে গ্রেফতার করে। চণ্ডীগড়ে কিষাণ মার্চের নেতৃত্বে ছিলেন তিনি।
কৃষিবিলের বিরোধিতায় কয়েকদিন আগেই মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন হরসিমরত কউর। কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই রাতারাতি মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। আর তার জেরেই এই কোপ বলে মনে করা হচ্ছে।

Post a Comment