পশ্চিমমেদিনীপুর জেলার শালবনি ও মেদিনীপুর সদর ব্লকে হাতির তাণ্ডব অব্যাহত - The News Lion

পশ্চিমমেদিনীপুর জেলার শালবনি ও মেদিনীপুর সদর ব্লকে হাতির তাণ্ডব অব্যাহত



পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে।সামনেই দুর্গাপূজা তার আগেই যেভাবে হাতির দল বিভিন্ন গ্রামে ঢুকে তাণ্ডব শুরু করেছে তাতে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি, মেদিনীপুর সদর ব্লক, গড়বেতা এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার মিরগা, ধানঘরি এলাকায় ঢুকে পড়ে প্রায় ৩০ টি হাতি ঢুকে পড়ে। হাতির দল ওই গ্রামে গিয়ে মাঠে ধান চাষের ব্যাপক ক্ষতি করে। যখন পাকা ধান  মাঠ থেকে ঘরে তোলার সময় হয়েছে ঠিক সেইসময় হাতির দল এসে সমস্তধানচাষ নষ্ট করে দিচ্ছে।


 যার ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার গ্রামবাসীরা। গ্রামবাসীরা হাতিগুলিকে তাড়ানোর জন্য হুলা জ্বালিয়ে চেষ্টা করছে। কিন্তু হাতি গুলি ওই এলাকার মাঠে গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে।যার ফলে ধান চাষের প্রচুর ক্ষতি হচ্ছে। সেই সঙ্গে কফি চাষের ও ক্ষতি করছে হাতির দল। শালবনি ব্লকের  দশটি অঞ্চলে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। তাই শালবনি ব্লকের জঙ্গল লাগুয়া গ্রামের বাসিন্দারা একদিকে করোনা অন্যদিকে হাতি নিয়ে সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। 


অপরদিকে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অধীন পলাসিয়া,মনিদহ এলাকায় বৃহস্পতিবার সকালে কয়েকটি হাতি ঢুকে ব্যাপক তাণ্ডব শুরু করেছে। ওই এলাকার ও ফসলের ব্যাপক ক্ষতি করছে হাতি গুলি। বিভিন্ন ছোট ছোট দলে ভাগ হয়ে হাতিগুলি  লোকালয়ে ঢুকে পড়ছে। তাতে আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা ।বনদফতর কে  বিষয়টি জানানো হয়েছে। বনদপ্তর ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ।সেই সঙ্গে বনদপ্তর এর পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.