ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে বিজেপি ছেড়ে শতাধিক মানুষ যোগদিলেন তৃণমূল কংগ্রেসে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরের পর ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান এর ধারা অব্যাহত রয়েছে ।বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় বিজেপি দলের শতাধিক মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের নায়াগ্রাম ব্লকের সভাপতি শ্রীজীবসুন্দর দাস ও তৃণমূল যুব কংগ্রেসের নেতা উৎপল সেনাপতি।
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শ্রীজীব সুন্দর দাস বলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নয়াগ্রাম বিধানসভা এলাকায় বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না ।কারণ সাম্প্রদায়িক শক্তি বিজেপি বিভেদের রাজনীতি করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। তাই মিথ্যাবাদী বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য বিজেপি দল ছেড়ে দলে দলে মানুষ প্রতিদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তিনি বলেন মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকল কে দলে যোগ্য সম্মান দেওয়া হবে বলে তিনি জানান। তৃণমূল কংগ্রেসের যুবনেতা উৎপল সেনাপতি বলেন বিজেপির আসল চরিত্র মানুষ ধরে ফেলেছে তাই কেউ আর বিজেপিকে বিশ্বাস করতে চাইছে না।
তাই বিজেপি ছেড়ে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা জেলার কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত বলেন ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখবে। লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপির ভোট নিয়েছিল। প্রতিশ্রুতি দিয়েছিল ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর হয়ে ওড়িশার বারিপদা পর্যন্ত রেল লাইন তৈরি হবে। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি হয়ে পুরুলিয়ার বান্দোয়ান পর্যন্ত রেল লাইন তৈরি করা হবে। যারা রেললাইন বিক্রি করে দিচ্ছে তারা রেল লাইন তৈরি করবে মানুষ আর বিশ্বাস করতে পারছে না। যারা প্রতিটি মানুষের ব্যাংক একাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল তারা এক টাকাও দিতে পারেনি।
তাই মিথ্যাবাদী বিজেপিকে না নয়াগ্রামের মানুষ আর বিশ্বাস করতে পারছে না। তাই দলে দলে বিজেপি দল ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেস এ যোগদান করছেন। তিনি বলেন আগামী দিনে আরও মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আমরা যোগদান মেলা করবো না আমরা যোগদান করাবো। কারণ আমরা কাউকে মিথ্যা কথা বলিনি। ঝাড়গ্রাম জেলার যে উন্নয়ন হয়েছে তা অতীতে আর কোন মুখ্যমন্ত্রী এত উন্নয়নের কাজ করছে বলে ঝাড়গ্রাম এর মানুষ বিশ্বাস করতে পারছে না। তাই বিজেপি কে বিদায় দেওয়ার জন্য ঝাড়গ্রাম জেলার মানুষ তৈরি হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে বলে উজ্জ্বল দত্ত জানান।

Post a Comment