জয়নগরে স্কুলে চুরি
বন্ধ স্কুলে দুঃসাহসিক চুরির জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে জয়নগরের মরিশ্বর মতিলাল উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকদের অভিযোগ,গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারির লকার ভেঙে গুরত্বপূর্ণ নথি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
সিসিটিভির হার্ড ডিক্স নিয়ে গিয়েছে চোরের দল। শুক্রবার সকালে এই ঘটনা জানাজানি হতে শিক্ষকরা স্কুলে আসেন। ঘর লন্ডভন্ড দেখে খবর দেন জয়নগর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। স্কুলের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

Post a Comment