ট্যুইটারের দেওয়াল ভরে ওঠে ট্রাম্পের মৃত্যুকামনায় - The News Lion

ট্যুইটারের দেওয়াল ভরে ওঠে ট্রাম্পের মৃত্যুকামনায়

 



শুক্রবার ট্রাম্পের ও তাঁর স্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর ট্যুইটারে প্রকাশিত হতেই সাড়া পড়ে যায়। ট্যুইটারের দেওয়াল ভরে ওঠে নেগেটিভ কমেন্টে। এই প্রেক্ষিতেই কড়া বার্তা দিয়েছে ট্যুইটার। জানিয়েছে এই ধরণের সব ট্যুইট মুছে ফেলবে তাঁরা।


 এই ধরণের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট রিড অনলি মোডে ফেলে দেওয়া হবে। ট্যুইটারের দেওয়াল ভরে ওঠে তাঁর মৃত্যুকামনায়।  বহু সংখ্যক মানুষ তাঁর মৃত্যু কামনা করে বার্তা পাঠান। সেই সব বার্তাই মুছে ফেলতে চাইছে ট্যুইটার।


শনিবার ট্যুইটার জানিয়েছে কোনও ধরণের নেগেটিভ তথ্য প্রকাশ করবেন না তাঁরা। যেভাবে মানুষ কদর্য ভাবে কোনও ব্যক্তির মৃত্যু কামনা করছেন, তা রীতিমতো দুঃখজনক। ট্যুইটার এই ধরণের কোনও মন্তব্য বা পোস্টকে সমর্থন করে না। এই ধরণের মৃত্যু কামনা সম্বলিত পোস্ট ডিলিট করে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.