আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি কার নেতৃত্বে লড়বে
বাংলার নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছেন অমিত শাহ। দিল্লি বৈঠকের আগে চর্চা চলছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি কার নেতৃত্বে লড়বে। অর্থাত নির্বাচন কমিটির মাতায় কে থাকবেন- মুকুল রায় না দিলীপ ঘোষ? অধিকাংশ বিশেষজ্ঞই মুকুল রায়ের সম্ভাবনাই কথাই জানিয়েছিলেন। কেননা মুকুল রায় পূর্ববর্তী দুটি নির্বাচনে বিজেপিকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনেদিয়েছিলেন।
এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য স্বয়ং বিজেপির প্রস্তুতি এবং প্রচারের তদারকি করবেন বলে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনিই এবার নেতৃত্ব দেবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা অন্যান্য রাজ্য ইউনিটগুলি তত্ত্বাবধান করবেন এবং বিহারের মতো রাজ্যে নির্বাচনের প্রস্তুতি তদারকি করবেন। অমিত শাহ কেবলমাত্র পশ্চিমবঙ্গে মনোনিবেশ করবেন।
বিজেপির সর্ববভারতীয় নেতৃত্ব জানিয়েছে, অমিত শাহ দলীয় সভাপতি থাকাকালীন বঙ্গ বিজেপি ইউনিটের বিশেষ যত্ন নিয়েচেন এবং ২০২১-এর দলের নির্বাচনের ব্যবস্থাপনার জন্য দায়বদ্ধ রাজ্য কমিটির প্রত্যেক সদস্যকে বেছেও নিয়েছেন।
এই মর্মে অমিত শাহ, জেপি নাড্ডা এবং অন্যান্য প্রবীণ কেন্দ্রীয় নেতারা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়-সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতাদের সঙ্গে প্রায় চার ঘন্টা আলোচনা করেন। সেখানেই ঠিক হয় রূপরেখা। এবার অমিত শাহ নিজে দাঁড়িয়ে থেকে পুরো নির্বাচন পরিকল্পনা করতে চাইছেন।

Post a Comment