কেশপুরে পুলিশের গাড়ি ভাঙচুর - The News Lion

কেশপুরে পুলিশের গাড়ি ভাঙচুর


পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত আনন্দপুর থানার চালাকির মোড় এলাকায় বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সভায় যোগদান করেছিল ওই এলাকার কয়েকজন তৃণমূলের কর্মী।তৃণমূলের সভায় যাওয়ার অভিযোগে তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করে ওই এলাকার বিজেপি কর্মীরা বলে অভিযোগ। এরপর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটএবং বাঁশ দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে বিজেপি কর্মীরা বলে অভিযোগ। পুলিশ আহত তিনজন তৃণমূল কংগ্রেস কর্মীকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। 


তিনজনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। ওই ঘটনার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি শুরু করেছে। ওই এলাকার বিজেপি কর্মীরা হুইপ জারি করেছিল তৃণমূল কংগ্রেসের মেদিনীপুরের সভায় যাওয়া চলবেনা। বিজেপির হুইপ অমান্য করে তৃণমূলের কর্মীরা বৃহস্পতিবার তৃণমূলের সভায় যোগদান করেছিল তাই তাদের উপর হামলা চালানো হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত কেশপুর থানার এনায়েতপুর এলাকায়পথশ্রী অভিযান প্রকল্পে বৃহস্পতিবার একটি কাজের সূচনা হয় ।সেই কাজ কে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিজেপির অভিযোগ লোকদেখানো কাজ হচ্ছে ভোটের কথা মাথায় রেখে। 


তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে ।তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লক উত্তম ত্রিপাঠি  বলেন উন্নয়নে বাধা দিচ্ছে বিজেপি এবং বিজেপি কেশপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চলেছে ।আমরা পুলিশকে বিষয়টি বলেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ।ওই এলাকায় সেই সময় থাকা ভিলেজ পুলিশের বাইকে বিজেপি আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ।যার ফলে ভিলেজ পুলিশের বাইকটি আগুনে পুড়ে যায়। বিজেপি নেতা তন্ময় ঘোষ বলেন বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখবো ।তবে কেশপুর বিধানসভা এলাকায় বিজেপি সন্ত্রাস শুরু করেছে বলে তৃণমূল অভিযোগ করেছে। পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশের বাইকে আগুন তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধরের ঘটনায় ফের উত্তেজনার পারদ শুরু হয়েছে কেশপুর বিধানসভা এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.