হাথরাসের নির্যাতিতার ফরেন্সিক রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য - The News Lion

হাথরাসের নির্যাতিতার ফরেন্সিক রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

 



হাথরাসের ঘটনায় এক চাঞ্চল্যকর দাবি করল উত্তর প্রদেশ পুলিস। হাথরাসের নির্যাতিতার ফরেন্সিক রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ লেখা নেই। এডিজি আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার জানিয়েছেন হাথরাসের কিশোরীর শরীরে কোনও বীর্য পাওয়া যায়নি। কাজেই ধর্ষণ তাঁর হয়নি।


 কিশোরীর মৃত্যু হয়েছে গলায় প্রবল আঘাতের কারণে। তিনি দাবি করেছেন পুলিসকে বয়ান দেওয়ার সময় ধর্ষণের কোনও অভিযোগ কিশোরী করেনি। কেবল মারধরের কথা বলেছে। উত্তর প্রদেশ পুলিসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কেবল অশান্তি ছড়ানোর জন্যই হাথরাসের ঘটনাকে গণধর্ষণের রং চড়ানো হচ্ছে। কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত ভাবে অশান্তি তৈরির জন্য এই সব রটাচ্ছে।


 যাঁরা এই ঘটনাকে হাতিয়ার করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তাঁদের বিরুদ্ধে পুলিস উপযুক্ত পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন। তিনি বলেন মেডিকেল রিপোর্ট আসার আগেই যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিস। উত্তর প্রদেশ পুলিসকে কালিমালিপ্ত করতেই এই রটনা করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.