২০২০ সালের দুর্গাপুজোর দিন-ক্ষণ
আর মাত্র কয়েকটাদিন বাঙালিদের মহোৎসব দুর্গাপুজোর। বাঙালিদের সঙ্গে দুর্গাপুজোর একটা আলাদাই বন্ধন রয়েছে। 'দুর্গাপুজো', শব্দটির মধ্যেই জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ ও ভালবাসা। আবারও একবার এই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। প্রতিবছরই মহালয়ার স্তোত্রপাঠ থেকেই শুরু হয় দেবীপক্ষের। মা-কে স্বাগত জানাতে এই বিশেষ দিন থেকেই ঢাকে কাঠি পড়ে।
কিন্তু এবারের চিত্রটা একটু অন্যরকম। কারণ পিতৃপক্ষের পরই আশ্বিন মাসের অধিকমাস বা মলমাস শুরু হয়েছে। তাই, মা দূর্গা আশ্বিনের বদলে কার্তিক মাসে মর্ত্যে আগমন করবেন। ২০২০ সালে মহালয়া হয়েছে ১৭ সেপ্টেম্বর, আর মহাষষ্ঠী পড়েছে ২২ অক্টোবর অর্থাৎ এই দুইয়ের মধ্যে প্রায় একমাসের ব্যবধান। তাহলে আসুন জেনে নেওয়া যাক ২০২০ সালের দুর্গাপুজোর দিন-ক্ষণ সম্পর্কে।
পঞ্চমী - এবছর অর্থাৎ ২০২০ সালের দুর্গাপুজো ৪ ঠা কার্তিক অর্থাৎ ২১ অক্টোবর, বুধবার পড়েছে পঞ্চমী।
ষষ্ঠী- ৫ কার্তিক অর্থাৎ ২২ অক্টোবর, বৃহস্পতিবার পড়ছে মহাষষ্ঠী। সেদিন অধিবাসের সময়ক্ষণও থাকছে।
সপ্তমী- মহাসপ্তমী পড়েছে ২৩ অক্টোবর অর্থাৎ ৬ কার্তিক, শুক্রবার।
অষ্টমী- ২৪ অক্টোবর অর্থাৎ ৭ কার্তিক, শনিবার পড়েছে মহাষ্টমী। সেদিনই কুমারী পুজো ও সন্ধিপুজো হবে।
নবমী- কার্তিক মাসের ৮ তারিখ অর্থাৎ ২৫ অক্টোবর, রবিবার পড়ছে নবমী তিথি।
বিজয়া দশমী- দশমী পড়ছে সোমবার ২৬ অক্টোবর, ৯ কার্তিক।

Post a Comment