হলুদ রঙের বিরল কচ্ছপ উদ্ধার
দি নিউজ লায়ন ; হলুদ রঙের বিরল কচ্ছপ উদ্ধার। দেওয়ানদিঘি থানার দাসপুরের একটি পুকুর থেকে হলুদ রঙের কচ্ছপটি উদ্ধার হয়। যদিও বন দপ্তর জানায়, হলুদ রঙের দেখতে হলেও এটি দেশি প্রজাতির কচ্ছপ। জানা যায়, বামদেব ভট্টাচার্য নামে এক ব্যাক্তি পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলে। সেই জালেই এই বিরল রঙের কচ্ছপ উঠে আসে।
স্বাভাবিক ভাবেই এই কচ্ছপটি কেন্দ্র করে কার্যত গোটা এলাকায় হুলুস্থুল পড়ে যায়। কচ্ছপ দেখতে প্রচুর লোকজন জড়ো হয়। বামদেব ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, মাছ ধরার সময় পুকুরের জাল ফেলা হয়েছিল। কিন্তু জাল পুকুরের জল থেকে পাড়ে তোলার সময় দেখা গেল মাছের সঙ্গে একটি হলুদ রঙের প্রাণী। প্রথমে আমরা সকলেই একটু ভয় খেয়ে যায়।তারপর জাল থেকে বের করে দেখা যায় ওটি কচ্ছপ।
তবে এই রকম হলুদ রঙের কচ্ছপ আমি তো বটেই এলাকার কেউ কখনো দেখে নি। কচ্ছপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বর্ধমান বনবিভাগের প্রধান দেবাশীষ শর্মা সাংবাদিকদের বলেন, এটি বিরল থেকে বিরলতর।
সাধারণত এই ধরণের বা এই রঙের মানে হলুদ রঙের কচ্ছপ দেখা যায় না। চলতি বছরের গত জুলাই মাসে এমন একটি কচ্ছপ ধরা পড়ে ওড়িশার বালেশ্বর থেকে। কচ্ছপটির প্রজাতি ইণ্ডিয়ান সফট শেল। যা দেশীয় প্রজাতির বা গঙ্গা কচ্ছপ বলেই সবাই চেনে। কিন্তু জিনের বৈচিত্র্যের কারণে বা ডিএনএর জন্য কচ্ছপটির গায়ের রঙ হলুদ।

Post a Comment