বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পরে বিয়ে করতে না চাওয়ায় আত্মঘাতী প্রেমিকা - The News Lion

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পরে বিয়ে করতে না চাওয়ায় আত্মঘাতী প্রেমিকা




দি নিউজ লায়ন ;  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। পরে বিয়ে করতে না চাওয়ায় অবসাদে আত্মঘাতী হল প্রেমিকা। দশমীর রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নরেন্দ্রপুর থানার পাঁচপতা এলাকায়। অভিযুক্ত কমল সিং নামে ওই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিস। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রমা প্রামাণিকের সঙ্গে বিগত দুই বছর ধরে সম্পর্ক ছিল কমলের। মৃতের বাবা দিলীপ প্রামাণিকের অভিযোগ, মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল ওই অভিযুক্ত। সোমবার দুজনে ঠাকুর দেখতে গিয়েছিল। রাত নটা নাগাদ রমা বাড়ি ফিরে আসে। কিন্তু তারপর থেকেই মনমরা হয়ে ছিল। ভোর রাতে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। মানসিক অবসাদ থেকেই এই পদক্ষেপ নিয়েছে তার মেয়ে, এমনই অভিযোগ দিলীপ বাবুর। 


খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এরপরই থানায় প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা। যার ভিত্তিতে ৩৭৬(২) (এন), ৩০৬ এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। এদিন সকালে কমল কে গ্রেপ্তার করা হয়। তাকে বারুইপুর আদালতে তোলা হলে, পুলিশ  হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.