গুড়গুড়িপাল থানার ডুমুর কোঠা গ্রামে মৃত বাচ্চা হাতিটিকে ঘিরে রেখেছে কয়েকটি হাতি এলাকায় আতঙ্ক
দি নিউজ লায়ন ; শুক্রবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল থানার চাঁদড়া অঞ্চলের ডুমুরকোঠা গ্রামে একটি বাচ্চা হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা দেখতে পায়। সেই সঙ্গে ওই মৃত বাচ্চা হাতিটিকে ঘিরে রয়েছে কয়েকটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি। গ্রামবাসীরা বিষয়টি জানায় বন দফতর কে।খবর পেয়ে বন দফতরের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে মৃত বাচ্চা হাতি টি কে উদ্ধার করার চেষ্টা করে।
কিন্তু যেভাবে মৃত বাচ্চা হাতিটি কে হাতির দল ঘিরে রেখেছে তাতে মৃত বাচ্চা হাতিটি কে উদ্ধার করার চেষ্টা করা হলেও সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি ।যার ফলে ওই এলাকা জুড়ে হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। গ্রামবাসীরা এলাকায় ক্ষতির পাশাপাশি হাতির হামলার আশঙ্কা করছেন। ঘটনাস্থলে বনদপ্তর এর আধিকারিকরা রয়েছেন। বন দফতরের পক্ষ থেকে মৃত বাচ্চা হাতি টিকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।
মৃত বাচ্চা হাতি কে উদ্ধার করে ময়না তদন্ত করা হবে বলে জানানো হয়। ময়না তদন্তের পর জানা যাবে কি কারণে ওই বাচ্চা হাতিটির মৃত্যু হয়েছে। তাই সপ্তমীর দিন বাচ্চা হাতির মৃত্যু কে কেন্দ্র করে গুড়গুড়িপাল থানার জঙ্গল ঘেরা গ্রামগুলির বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন।বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বনবিভাগের আধিকারিক ও কর্মীরা মৃত বাচ্চা হাতিটিকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

Post a Comment